ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কোটা বাতিলের দাবীতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ৬-৭-২০২৪ দুপুর ১১:২৩

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। তার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জ্বালরে জালো, আগুন জ্বালো’ ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ বাতিল চাই বাতিল চাই, কোটা প্রথা বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; এ ছাড়া দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

লোকপ্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফা বলেন,আমার কাছে কোটা ব্যবস্থাটা সুস্থ দেহে জন্মানো ক্ষতের মত লাগে, ঠিক যেন একটা সুস্থ প্রতিযোগিতার মাঝে কৌশলে অসুস্থ প্রক্রিয়া সংযোজন করা। কখনো ঘোড়ার বেগে, কখনোবা রাডারের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া যুগে কোটা শব্দটা বড্ড বেমানান। কোটা নামক যাঁতাকলে বারবার পিষ্ট হচ্ছে মেধাবীরা, কোটার ভিড়ে যথাযথ জায়গায় পৌঁছতে পারছে না মেধা প্রজ্ঞার স্বাক্ষর রাখা শিক্ষার্থীরা, চাকরি ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন না পেয়ে অনেকেই হারিয়ে যাচ্ছে বৈষম্যের অতল গহবরে। কথায় আছে, বঙ্গদেশে নাকি গুণীদের কদর নেই। গুনি, মেধাবীদের যথাযথ মূল্যায়ন করার জন্য কোটা নামক বিষফোঁড়া থেকে বের হয়ে আসার চূড়ান্ত বন্দোবস্ত করতে হবে। অন্যথায় বৈষম্যের কোলাহলে ঢাকা পড়ে যাবে মেধা। মেধাপাচার নামক অভিশাপ থেকে মুক্তি পাওয়া হবে দিবাস্বপ্ন।বুদ্ধির মুক্তি, মেধার সুষ্ঠু সুষম বন্টনের জন্য কোটা পদ্ধতি বাতিলের বিকল্প নেই।মেধার সাথে লড়াই হবে মেধা দিয়ে, কাউকে বাড়তি সুবিধা দেওয়াটাই প্রশ্নবিদ্ধ। প্রত্যেকেই নিজেকে কোটাধারী না ভেবে শিক্ষার্থী ভাবা উচিত। নিজের মেধা মননের মাধ্যমে নির্ধারিত হোক অর্জিত স্থান। তবেই পচন ধরা ব্যবস্থা থেকে বাঁচবে দেশ, মুক্তি পাবে এদেশে স্বপ্নবাজ মেধাবীরা।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?