ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ির ডানহাত বিচ্ছিন্ন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৬-৭-২০২৪ দুপুর ৩:৩০
মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব মৃধা (৩৮) নামের এক যুবকের ডানহাত বিচ্ছিন্ন করারর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। আহত বিপ্লব মৃধা সদর উপজেলার চরখাগদি এলাকার বজলু মৃধার ছেলে। সে বসুন্ধরা কোম্পানীর স্থানীয় ডিলার বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, চরখাগদি গ্রামের বিপ্লব মৃধার সাথে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। 
আজ দুপুর সাড়ে ১২টার দিকে চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সামনে বিপ্লব মৃধাকে একা পেয়ে আকাশ খানের লোকজন কুপিয়ে ডানহাত বিচ্ছিন্ন করে বলে অভিযোগ ওঠে। পরে পালিয়ে যায় হামলাকারীরা। বিল্পবের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার আড়াইশো' শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বিল্পবকে রাজধানীর ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে  পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি দা ও  একটা ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।
আহত বিল্পবের স্ত্রী লাবন্য আক্তার বলেন, আকাশ খান ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এর কঠিন বিচার চাই।
জেলার আড়াইশো' শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিল্পব মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তার শরীরর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতরা সবাই পরপরই পালিয়ে গেছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?