কুমিল্লায় সিসিএনএ আউটকাম বেজড কারিকুলামে পাঠদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ৫ ও ৬ জুলাই ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে "A Review on OBE" and " Pedagogy and Assessment in OBE" শীর্ষন কর্মশালা।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কিউএ এক্সপার্ট অধ্যাপক ড. ফারহিন হাসান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, সকল বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ।
কর্মশালায় আউটকাম বেজড কারিকুলামকে আরও যুগোপযোগী করার জন্যে করণীয় ও আউটকাম বেজড কারিকুলামে পাঠদান পদ্ধতির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়, গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি ইত্যাদি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ২০২৩ সাল থেকে সিসিএন বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেজড কারিকুলামে পাঠদান শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা