ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে নৌকা ডুবে মৃত- ২


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:১৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৮) এবং একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (২০)। শনিবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের জদুর জোলা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় জুবায়ের নামের ২২ বছর বয়সী আরও এক যুবক গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়- শনিবার দুপুর ১২ টার দিকে ৯ বন্ধু মিলে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে পোতাজিয়া ইউনিয়নের জদুর জোলা থেকে রেশমবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় হঠাৎই নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানায় সজল এবং তন্ময় ডুবে যায়। বাকীরা সাতরে কিনারে আসতে পারলেও ডুবে যাওয়া তন্ময় এবং সজলকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান- নৌকাডুবির ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে নিয়ে আসলেও দুইজনের মৃত্যু আগেই হয়েছে। বাকী একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাহজাদপুর থানার অফিসার ইনচাজ সবুজ রানা বিষয়টি নিশ্চিত করে জানান- নৌকাডুবির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।  

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন