ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাউবির এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:৩৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে শতভাগ নাগরিককে শিক্ষার আওতায় এনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাউবি কাজ করে যাচ্ছে। বাউবি নিজ শিক্ষা বিস্তারের মাধ্যমে জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং অর্ন্তভূক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টারে বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৪ ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বই বিতরন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ কথা বলেন। 
 
তিনি বলেন আগামী দিনের উন্নত বাংলাদেশ ও দেশের ভবিষ্যৎ কারিগর গঠনে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। শিক্ষার্থীদের সঠিক ভাবে এবং আন্তরিকতার সাথে পাঠ বুঝিয়ে দেয়ার জন্য টিউটরদের তাগিদ দেন। বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের পাঠসামগ্রী যথাসময়ে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। 
 
অনুষ্ঠানে ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আনিস রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি প্রোগ্রামের ভর্তি কমিটির সভাপতি ও ওপেন স্কুলের শিক্ষক ড. মোঃ জাকিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিবুর রহমান এবং শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও ববিতা আক্তার।   
অনুষ্ঠানে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আ.ফ. ম মেজবাহ উদ্দিন, এসএসসি প্রোগ্রামের ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. ইকবাল হুসাইন, ভর্তি কমিটির সদস্য ও ওপেন স্কুলের এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী মেহেরীন মুনজারীন রত্না, গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধান ড. মোঃ শওকত আলী, প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো নাসির উদ্দিন, টিউটর, সমন্বয়কারী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গসহ কয়েক শত শিক্ষর্থী উপস্থিত ছিলেন। এই ওরিয়েন্টেশন ও বই বিতরণ উৎসব অনুষ্ঠান সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে একযোগে দেশব্যাপী বাউবি সকল স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত