চট্টগ্রামে মামলা তুলে নিতে নারীকে প্রাণনাশের হুমকি
চট্টগ্রাম নগরীর হালিশহরে জমিসংক্রান্ত বিষয়ে করা জিডিতে মামলা তুলে নিতে ও পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলমসহ চার জনের বিরুদ্ধে।
এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়া (৩৬) নামের এক নারী নিরাপত্তা চেয়ে হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। (যার জিডি নং ২৬৪/২৪)
ভুক্তভোগী শামসুন নাহার ভূঁইয়া নগরীর আগ্রাবাদ ডবলমুরিং থানার বর্তমানে খুলশী এলাকার হিলপার্ক গিরিধারা এলাকার ইয়াকুব আলী ভূঁইয়ার মেয়ে।
জিডিতে অভিযুক্তরা হলেন- মাহাবুব আলম (৩৪), মো. ফোরকান, শফিকুর রহমান তপন (৪৩) এবং একই এলাকার রেজাউনুর রহমান মুন্না (৩৮)।
জিডি সূত্রে জানা গেছে, তপন ও মুন্না বাদীর পার্শ্ববর্তী প্রতিবেশী তাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে মামলাও করেন বাদীর পরিবার।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে অভিযুক্তরা ভিকটিমের বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে বাদী ও বাদীর পরিবারের লোকজনকে একা পেলে প্রাণনাশসহ বিভিন্ন রকম ক্ষতি করার হুমকি প্রদান করে।
এ বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, 'এসব কল্পকাহিনী আর বানোয়াট। এখন আধুনিক যুগ গতকাল কে কখন কোথায় ছিলো তার সব তথ্য সংরক্ষিত থাকে। আর মামলা আদালতের বিষয়। কারো জোরের বিষয় নয়। আমি কাউকে হুমকি দিইনি।'এ প্রসঙ্গে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, 'অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'#
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা