শেষ হল ঢাকা নর্থ মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট
পর্দা নামলো ঢাকা নর্থ মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট -২০২৪ এর। এতে চ্যাম্পিয়ন হয় গ্রেগরিয়ান এসিইএস (Gregorian ACES)। ১ম রানার্সআপ হয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি)।
শুক্রবার ( ৫ জুলাই, ২০২৪ ) রাতে ফাইনাল ম্যাচ শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, পার্ক ও খেলার বাড়ানো ছাড়া ঢাকাকে সুস্থ করা যাবে না। সুস্থ প্রজন্ম গড়ে তোলা যাবে না।
এ সময় ডিএনসিসি মেয়র বলেন, 'যারা মাঠ ও পার্ক দখল করে রেখেছেন দ্রুত দখল ছেড়ে দিন। আর নয়তো নতুন প্রজন্মের কাছে আপনাকে এর জবাবদিহি করতে হবে। সেদিন আপনার সামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে?'
এ সময় তিনি দখলবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৯ জুন শুরু হওয়া খেলায় ঢাকার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি