বাঘার জাকির হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার
বাঘার জাকির হত্যা মামলার পলাতক তিন আসামিকে রাজশাহী মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শবিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব।
জানা গেছে, র্যাব-৫, সিপিসি-২ নাটোরের একটি অপারেশন দল শনিবার বিকেল ৩টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা কো হয়। এ সময় রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং ১২, তারিখ ১২ জুলাই-২০২১, ধারা- ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/ ৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড, জিআর নং- ১৭২/২১ (বাঘা)-এর এজাহারনামীয় দীর্ঘদিনের পলাতক আসামি রাজশাহীর বাঘা থানার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে আশিক রানা (২৬), হোসেন আলীর ছেলে হিমেল আহম্মেদ (২৮) এবং আবুল কাশেমের ছেলে মুরাদ আলীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, রাজশাহী জেলার বাঘা থানার খাগারবাড়িয়া গ্রামের ভিকটিম জাকিরের (২৫) সাথে বর্ণিত আসামিসহ অন্যান্য আসামির আর্থিক লেনদেনের বিরোধের জেরে জাকিরকে গত ১১ জুলাই তার বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ডেকে নিয়ে খাগারবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে জনসম্মুখে ধারালো চাকু দ্বারা পেটের নাভীর ডান পাশে ফ্যাস মেরে ভুঁড়ি বেড় করে নির্মমভাবে হত্যা করে। বর্ণিত আসামিরা ঘটনার দিন থেকে পলাতক ছিল। তাদের আটকের পর রাজশাহীর বাঘা থানায় হস্থান্তর করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু বলেন, রাজশাহী থেকে র্যাব কর্তৃক গ্রেফতার ৩ আসামিকে রোববার (২২ আগস্ট) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের নামে আরো মামলা রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা রিমান্ড চেয়েছি।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.