ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভেদরগঞ্জে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হলো কয়েলের আগুনে


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ১:৩১

শরীয়তপুরের ভেদরগঞ্জে  কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আইন উদ্দিন নামের এক দরিদ্র কৃষকের দুটি গাভীন গরু সহ গোয়ালঘর পুড়ে গেছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওয়ার কান্দি এলাকার মৃত বাদশা হাওলাদারের ছেলে কৃষক আইন উদ্দিন হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।একটা নিয়েও পরিবার সূত্রে জানা যায়,রাতে শোয়ার আগে গরুগুলোকে মশার উপদ্রব থেকে বাঁচাতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে আইন উদ্দিনের পরিবার। রাত সাড়ে ১২টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বাঁচানো যায়নি আইন উদ্দিনের দুটি টি গরু। অগ্নিদগ্ধ হয়ে গরুগুলো মারা যায়। এতে কৃষক আইন উদ্দিনের  প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, গরুগুলো রাতে নড়াচড়া করার সময় পায়ে আঘাত লেগে কয়েল থেকে আগুনের সূত্রপাত। স্বপ্ন ছিল গরু গুলো বিক্রি করে সংসারে সচ্ছলতা আনবেন। কিন্তু আগুনে সে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।

এদিকে আগুনে পুড়ে সর্বস্বান্ত কৃষক আইন উদ্দিন পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।চরকুমারীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি বিষয়টি ইউএনওকে অবহিত করেছি। ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি আগামী উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি তুলবেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেছি। নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদের পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পুনর্বাসন মন্ত্রণালয় থেকে যতটুকু সম্ভব আগুনে  ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে।

এমএসএম / এমএসএম

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন