ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্ত্রীর পরকীয়ায় প্রবাসী স্বামীর আত্মহত্যা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ৪:২৯

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে শাহিন হাওলাদার (৪০) নামে এক প্রবাসীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।মঙ্গলবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনের বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা গেছে, হাবিব হাওলাদারের ছেলে প্রবাসী শাহীন হাওলাদারের স্ত্রী এনজিও এক কর্মীর সাথে পরকীয়া প্রেমের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে।

এ দিকে, গত সপ্তাহে স্বামী বিদেশ থেকে এসে স্ত্রীকে বুঝাতে থাকে এবং তাকে নিয়ে সব ভুলে আবার ঘর বাধতে চায়। এর ধারাবাহিকতায় গতকাল (৮ জুলাই) তিন সন্তানের জননী শাহিনের স্ত্রী পরকীয়া করতে গিয়ে পুনরায় ধরা খেলে স্থানীয়রা উভয়ের সম্মতিতে প্রেমিক এনজিও কর্মীর সাথে তার বিয়ে দেয়। চোখের সামনে নিজের বৌয়ের এমন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্যের সাথে বিয়ের বিষয়টি সহ্য করতে না পেরে অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রবাসী শাহীন নামের ওই যুবক।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিক ধরণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়ার জেরেই ঘটনাটি ঘটতে পারে।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়