পৌরবাসীর দুর্ভোগ লাগবে এগিয়ে এলেন মেয়র আককাস আলী
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোগান্তির শেষ ছিল না। স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে দুর্ভোগ পোহাতে হতো এই এলাকার সাধারণ মানুষের। এমনকি মসজিদে নামাজ আদায় করতে যেতে পারতেন না মুসুল্লিরা। এমন অবস্থায় সবার কষ্ট লাঘবে রোববার (২২ আগস্ট) বেলা ১১টায় ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া জামে মসজিদ থেকে এনায়েতের বাড়ি পর্যন্ত ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।
এ সময় পৌর মেয়র অধ্যাপক আককাস আলী বলেন, পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি এলাকায় উন্নয়ন করা হবে। এ পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা ও অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা। এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে এ জনপদের উন্নয়নের মধ্যদিয়ে পৌরবাসীকে আলোকিত বিরামপুর পৌরসভা উপহার দেয়াই আমার একমাত্র লক্ষ্য।
উদ্বোধনকালে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঙ্গুরা বেগম এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক