বাঘায় সরকারি জমি দখল করে ইমারত নির্মাণের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আমোদপুর গ্রামের আফতাব আলীর দুই ছেলে রবিউল ইসলাম (৪০) ও তাহাজ্জত আলী (৩৭) সরকারি খাস জমিতে জোরপূর্বক মার্কেট নির্মাণ করছেন বলে জেলা প্রশাসক বরারব চলতি বছরের ৩ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় বাঘা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত স্মারক নং ৫১২ মোতাবেক নোটিস জারি করা হয় আবতাবের ছেলে রবিউলের বিরুদ্ধে।
নোটিসে বলা হয়- এতদ্বারা আপনাকে জানানো যে, আপনি সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমির ওপর অবৈধভাবে পাকা ইমারত নির্মাণ করছেন। এমতাবস্থায় সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ভবন (দখন পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ মোতাবেক অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিলামে বিক্রি করা হবে।
বিবাদী রবিউল ইসলাম জানান, এসিল্যান্ড স্যারের একটি নোটিস পেয়েছি এবং স্যারের সাথে দেখা করে বলছি কাজ বন্ধ রাখব। তবে এখনো নির্মাণকৃত গাঁথুনি ভেঙে ফেলা হয়নি।
এ বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে ভেঙে নেয়ার জন্য বলা হয়েছে। যদি তারা ভেঙে না নেয় তাহলে যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাজুবাঘা মৌজার ৬২৮নং খতিয়ানের ৬০৪৫ দাগে ২১ শতাংশ জমির মালিক আজের মণ্ডল। ওই জমির সাথেই সরকারি খাস জমি ও বাঘা-আড়ানী পাকা সড়ক রয়েছে।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.