শরীয়তপুরে ভোক্তা অধিদফতরের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে সখিপুর বাজারে পাঁচ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকেলে সখিপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ফুট গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন, এছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে আরো চার দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান ও সখিপুর থানা পুলিশের একটি টিম অংশ নেয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ