ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১০-৭-২০২৪ বিকাল ৫:৩১

চাঁদপুরের সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের ঘটনাস্থলে মৃত্যু অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা নেওয়ার পথেই মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) বেলা ১২ টায় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ খান এর ছেলে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং নুরুল ইসলাম খানের ছেলে মেহেদী হাসান (২০) (শাহীন) নামে অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।ঘটনাস্থলে গিয়ে জানাযায়, চাঁদপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি পেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেরই মাথায় গুরুগত আঘাত লাগে। দ্রুত লোকজন ছুটে এসে তাদের কে উদ্ধার করে চাঁদপুর সদর হাসলপাতালে পাঠিয়েছেন।

চাঁদপুর সদর হাসপাতালের আর.এমও বিপ্লব দাস জানিয়েছেন একজন ঘটনাস্থলে মৃত্যু হয় অপর জন গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।পরিবার সুত্রে জানা যায় মেহেদী হাসান (শাহীন) কে ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

এঘটনায় চাঁদপুর মডেল থানার এস আই সেলিম উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেলটির কোনরকম সংঘর্ষের চিহ্ন পাওয়া জায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যায়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান