ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন
বুধবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সরকারি চাকরির সকল গ্রেডে (৯ম-২০তম) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ ৫% রাখার দাবিতে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে কর্মসূচি পালন করে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুর আড়াইটার আগেই ক্যাম্পাস থেকে বিভিন্ন ব্যানার, পোস্টারসহ বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এসে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এসময় বৃষ্টি শুরু হলেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
আন্দোলনে উপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা? মেধা, মেধা’, 'কোটা না যোগ্যতা? যোগ্যতা, যোগ্যতা', ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' ইত্যাদিসহ কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
এসময় শিক্ষার্থীরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ছাড়া আর কোনো কোটা রাখার প্রয়োজনীয়তা নেই। সকল সরকারি চাকরিতে মেধাবীদের অবস্থান নিশ্চিত করতে হবে। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। কোটা বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ধীরে ধীরে যানজট তীব্র হতে থাকে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী