শিক্ষার্থীর মৃত্যুর খবরে ঢাকা কলেজে হল ছাড়ার হিড়িক
কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত হয়েছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা কলেজের হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দেশনা দেওয়া না হলেও বুধবার (১৭ জুলাই) রাত ৩টার পর থেকে হল ছাড়তে দেখা গেছে শিক্ষার্থীদের। আর ভোরের আলো ফোটার পর থেকে এর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।
সরেজমিনে সকাল ৬টায় ঢাকা কলেজের আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, দলে দলে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন উত্তর, আন্তর্জাতিক, পশ্চিম এবং আক্তারুজ্জামান ইলিয়াস হলের শিক্ষার্থীরা। এরই মধ্যে এসব হলের প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি কোনও শিক্ষার্থী।
মঙ্গলবার বিকেলে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষে ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী সবুজ আলী মারা গেছেন। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন।
বুধবার (১৭ জুলাই) রাত ২টায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সাথে হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদক ও অন্যান্য শিক্ষকরা ছিলেন।
অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেকে এসেছি। প্রাথমিকভাবে নিহত সবুজ আমাদের শিক্ষার্থী এটি নিশ্চিত হওয়া গেছে।
বাকি বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী