মাদারীপুরে দুইদিনের তান্ডবে ক্ষতি ৪০ কোটি টাকা, পুড়েছে সরকারি-বেসরকারি স্থাপনা
মাদারীপুরে দুইদিনে নাশকতাকারীদের তান্ডবে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। জেলা প্রশাসনের গঠিন তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।
বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, গত বৃহস্পতি ও শুক্রবার দুইদিন কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে ঢুকে পড়ে একদল দুর্বৃত্ত। এ সময় নাশকতাকারীরা ব্যাপক তান্ডব চালায়। জেলা প্রশাসকের কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয়, ট্রাফিক পুলিশ বক্স, বাস কাউন্ডার ও মুক্তিযোদ্ধা সংসদে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। তেলের পাম্প, সার্বিক বাস ডিপো, পুলিশ ফাঁড়ি ও পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আগুন দেয়ায় পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় অন্তত ৩২টি বিলাসবহুল বাস। এই ঘটনায় শনিবার জেলা প্রশাসন থেকে গঠন করা হয় তিন সদস্যদের তদন্ত কমিটি। কমিটির প্রধান করা হয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার রহমানকে। এছাড়া বাকি দুই সদস্য হলো, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, বিআরটিএ’র সহকারি পরিচালক মো. নুর হোসেন। ঘটনাস্থল পরিদর্শণ ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। পরে মঙ্গলবার রাতে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করে জেলা প্রশাসনের হাতে রিপোর্ট প্রদান করেন কমিটির সদস্যরা।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। ধ্বংসযজ্ঞে পরিনিত হয় বিভিন্ন এলাকা। প্রতিটি হামলার ঘটনায় অংশ নেয় শত শত মানুষ। এতে রোমান বেপারী ও তাওহীদ সন্ন্যামাত নামে দুইজন মারা যায়। এছাড়া পুলিশের তাড়া খেয়ে লেকের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। অর্ধশত পুলিশসহ আহত হয় শতাধিক। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা ৪টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুই শতাধিক মানুষকে আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী দেড় থেকে দুই হাজার। এখন পর্যন্ত ৮২জনকে গ্রেফতার করেছে পুলিশ। টানা দুইদিন রণক্ষেত্রের পর মাদারীপুরে স্বস্তি ফিরেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাসি চৌকি। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied