শিবচরের পদ্মায় স্পিডবোট উল্টে নিখোঁজ নৌপুলিশের সদস্যের সন্ধান মেলেনি ৬দিনেও
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট উল্টে নৌপুলিশের নিখোঁজ সদস্যদের খোঁজ মেলেনি ৬দিনেও। তাকে উদ্ধারে নেই তেমন কোন তৎপরতা। নিখোঁজ মেজবা উদ্দিন (৫৫) শিবচর উপজেলার চরজানাজাত নৌপুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলায়।
সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ট্রলারযোগে কাঁঠালবাড়ি থেকে মাওয়ায় পদ্মা নদী পারাপার হচ্ছে মানুষ এ খবর আসে নৌপুলিশের কাছে। এমন খবর পেয়ে শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সহকারি উপ-পরিদর্শক সুমন মিয়া, কনস্টেবল আতাউর রহমান, নূরে আলম, মাইনুল হোসেন ও মেজবাউদ্দিন এর সমন্বয়ে একটি দল স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে টহলে যায়। হঠাৎ পদ্মার ঢেউয়ে এ সময় নৌপুলিশের স্পিডবোটটি উল্টে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মেজবা উদ্দিন। গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থাকায় মেজবা উদ্দিনকে উদ্ধারে অভিযানে বেগ পেতে হয় বিভিন্ন দফতরকে। বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ কনস্টেবলের খোঁজ পাওয়া যায়নি। তবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টের উদ্ধার তৎপরতা বাড়ানোর কথা জানায় কোস্টগার্ড, নৌপুলিশ ও বিআইডবিøউটিএ।
শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, জেলাজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থাকায় নিখোঁজ নৌপুলিশের সদস্যকে উদ্ধারে অনেকটাই বেগ পেতে হয়েছে। তবুও নৌপুলিশের সহযোগিতায় চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
শিবচরের চরজানাজাত নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পদ্মানদীর বিভিন্ন স্থানে খোঁজ করে মেজবা উদ্দিনের সন্ধান মেলেনি। তবুও চেষ্টা চলছে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, পদ্মা নদীতে ডিউটি চলাকালে নিখোঁজ নৌপুলিশের সদস্যের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। সঙ্গে থাকা বাকিরা সুস্থ্য আছেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied