কোটা আন্দোলনে গুলিতে নিহত ফেনীর কাউছারের দাফন
একটি গুলি সারাজীবনের কান্না একটি পরিবারের। গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হয় ফেনীর পরশুরাম উপজেলার ইকরাম হোসেন কাউছার।
জানাযায়, গত শুক্রবার জুমআর নামাজের পর আন্দোলনের সময় কবি নজরুল কলেজ সংলগ্ন লক্ষি বাজারে গুলিবিদ্ধ হয় কাউছার। পরে তার সহ-পাঠিরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেলে নিয়ে গেলে, সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন তার মা-বাবা। পরদিন ময়নাতদন্ত শেষে তার লাশ নিয়ে আসলে রাত ৯ টায় তার নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়। ফেনীর পরশুরাম উপজেলার স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে ইকরাম হোসেন কাউছার ঢাকা কবি নজরুল কলেজের মাষ্টার্সে অধ্যায়নরত।
ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা রুমি আক্তার, শোকে কাতর তার বাবা স্কুল শিক্ষক আনোয়ার হোসেন। কাউছারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে শোকে কাতর আনোয়ার হোসেন সকালের সময়'কে বলেন,অনেক কষ্ট করে ছেলে লেখাপড়া করছিল,অনেক স্বপ্ন দেখেছি তাকে নিয়ে। লেখাপড়া শেষে দরিদ্র সংসারে হাল ধরবে। একটি গুলিতে সব স্বপ্ন শেষ হয়ে গেল,তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।
নিহত কাউছারের গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার রাজস পুরে। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় কাউছার।
কাউছারের ছোট ভাই ওমর ফারুক জানান,আমার ভাই খুব মেধাবী ছিলেন,এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে।এছাড়াও সে ঢাকা কবি নজরুল কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ১ম ক্লাস পেয়েছে,বর্তমানে সে একই কলেজে মাস্টার্সে অধ্যায়নরত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied