ঈশ্বরদীতে পুলিশের তল্লাশি, গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বিএনপি-জামায়াত নেতারা
ঈশ্বরদী পৌরসভা এবং সাত ইউনিয়নের বিএনপি-জামায়াত নেতা ও তাদের পরিবার পরিজনদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে ঈশ্বরদী পৌরসভাসহ সাত ইউনয়ন থেকে প্রায় পঞ্চাশ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নেতাকর্মীদের না পেলে বাড়ির অন্য সদস্যদের নানা প্রকার জিজ্ঞাসাবাদ করায় তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
বিভিন্ন সূত্রমতে,ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঈশ্বরদীতে কোন প্রকার মিছিল মিটিং ও জমায়েত এর মত ঘটনা ঘটেনি। কোটা আন্দোলন শুরুর আগ থেকেই উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস ও পুলিশ তৎপর থাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা মাঠে নামতে পারেনি। ফলে গত এক সপ্তাহের মধ্যে ঈশ্বরদীতে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।
আন্দোলনের প্রথম দিন আন্দোলনের পক্ষে এসএম স্কুল এন্ড কলেজ মাঠে আন্দোলনের পক্ষে জমায়েত হওয়ার কথা আগাম জানতে পেরে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের নেতার তৎপর হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় কড়া মহড়া দেওয়ায় শিক্ষার্থীরা বা তাদের সমর্থনে কোন পক্ষই বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি পালন করতে পারেনি। এরপরও ঈশ্বরদী পৌর এলাকাসহ সাত ইউনয়নের বিভিন্ন গ্রামে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ ক্ষমতা আইনে বিএনপি নেতা ফজলু মাস্টার,জসিম শেখ, বজলুর রহমান লাভলু,মিনহাজ উদ্দিন,কামাল উদ্দিন, সাজেদুল মেম্বর,জহুারুল বিশ্বাস,আলতাফ আলী,হেদায়েত-উল ইসলাম অনিক ও শিবির নেতা হামিমসহ প্রায় পঞ্চাশ নেতাকর্মীকে নাশকতা মামলায় গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
পত্নীতলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরে মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত
নড়াগাতীতে পুলিশকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, অভিযান অব্যাহত
কুতুবদিয়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
গজারিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
ধুনটে বাবার ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা