ইনোভেট ফর ইমপ্যাক্ট স্বীকৃতি পেলো বাউবি শিক্ষকের প্রকল্প “নতুন কুঁড়ি”
বাংলাদেশ থেকে একমাত্র প্রকল্প হিসেবে ইনোভেট ফর ইমপ্যাক্ট স্বীকৃতি পেলো “নতুন কুঁড়ি”। গত ৪ জুলাই ২০২৪ আন্তর্জাতিক টেলিকমিঊনিকেশন ইউনিয়ন কর্তৃক চীনের সাংহাইতে আয়োজিত এআই ফর গুড সামিট ২০২৪-এ ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে এই স্বীকৃতি লাভ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্রাট কুমার দে এবং তার গবেষণা দল।
সামিটে এআই ফর গুড - ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে সারা বিশ্বের ৩৮ টি দেশ থেকে ২১৯ টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রকল্পের ইউজ কেস সাবমিট করা হয়। ২১৯ টি ইউজ কেস থেকে মাত্র ৫৩টি ইনোভেট ফর ইমপ্যাক্ট ক্যাটাগরিতে এআই ফর গুড সামিট-২০২৪ এ প্রদর্শনের জন্য মনোনীত হয় এবং রিপোর্ট আকারে আন্তর্জাতিক টেলিকমিঊনিকেশন ইউনিয়ন দ্বারা প্রকাশিত হয় ।
বাংলাদেশ থেকে একমাত্র প্রকল্প হিসেবে ইনোভেট ফর ইমপ্যাক্ট স্বীকৃতি পাওয়ায়, প্রকল্প পরিচালক সম্রাট কুমার দে বলেন “আমাদের ইউজ কেসটি ইউনাইটেড নেশন গোলস এর টেকসই উন্নয়ন লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ এর সাথে সম্পর্কিত। সামিটে স্বীকৃতি পাওয়া ইউজ কেসটি মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে জন্মকালীন শ্বাসরুদ্ধতা নির্ণয়ের পাশাপাশি দেশে শিশু মৃত্যুহার কমাতে সাহায্য করবে।” উল্লেখ্য, নতুন কুঁড়ি প্রকল্পটি বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ হতে উদ্ভাবনী অনুদান প্রাপ্ত। প্রকাশিত রিপোর্টটি পাঠকের জন্য পাওয়া যাবে এই ঠিকানায়ঃ https://shorturl.at/iwPZ4
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ