হৃদরোগের ঝুঁকি কমে যে মাছ খেলে
প্রতিদিনের খাবারে কোনো একবেলা পাতে মাছ না থাকলে অনেকেরই চলে না। ছোট-বড় সবাই মাছ খেতে ভালোবাসেন। এতে শরীরেও মেলে পুষ্টি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাছ অনেক উপকারী। এছাড়া বিভিন্ন মাছের তেল শরীরের জন্য অনেক উপকারী। তবে একেকজনের পছন্দ ভিন্ন ভিন্ন মাছ। আবার কেউ কেউ কাঁটার ভয়েও এড়িয়ে যান মাছ। তবে রুই মাছ কিন্তু এদিক থেকে সুবিধাজনক। এই মাছে থাকে ভরপুর প্রোটিন। আবার রুই মাছে ক্যালোরির পরিমাণও থাকে কম। ফলে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য আদর্শ এই মাছ। রুই মাছের তেলে থাকা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যা রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল ও ভিএলডিএল কমায়। একই সঙ্গে উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ায়। এর ফলে হৃদযন্ত্রে চর্বি জমে না।
আমেরিকার স্কুল অব নিউট্রিশনের চিকিৎসা সংক্রান্ত পত্রিকার ত্য অনুসারে, রুই মাছ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। আবার উচ্চ রক্তচাপ থাকলে তা কমাতেও সাহায্য করে।
ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল ইনফরমেশন বলছে, ওমেগা থ্রি রক্তের অণুচক্রিকা জমাট বাঁধতে দেয় না। ফলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে।
এ ছাড়াও রুই মাছে আছে ভিটামিন এ, ডি ও ই। ক্যালসিয়াম, জিংক, সোডিয়াম, লোহা-খনিজ সমৃদ্ধ রুই মাছ স্নায়ুতন্ত্র ও ফ্যাটের বিপাক ক্রিয়াতেও ব্যপকভাবে সাহায্য করে।
Aminur / Aminur
মাঠের ফসলেই লুকিয়ে আছে আমাদের পরবর্তী বড় গল্প
অ্যাসাইনমেন্টের পণ্য নিয়ে এখন ব্যবসা করছেন কুবির তিন শিক্ষার্থী
সঙ্গী হারানোর বেদনায় নিথর দেহের পাশে কুকুরটি
কাশফুলের দোলায় কুবিতে শরতের আত্মপ্রকাশ
ক্যাম্পাসে গায়ে হলুদ করে ব্যাচমেটকে বিয়ে করলেন কুবি শিক্ষার্থী
করাতকলের জীবন
শরীরচর্চায় আইসোমেট্রিক ও মাইক্রো ওয়ার্কআউট
মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন
শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক
গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা
ইরানের পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের পতন
১৪০ বছরের রেকর্ড ভাঙার পথে "সুপার এল নিনো": ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর