ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নাটোরে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক গ্রেফতার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:৯
নাটোরে যাত্রিবাহি বাসে তল্লাশী করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাব্বির হোসেন (২৪), ও হাসিবুল হাসান ওরফে হিমেল (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে নাটোর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় তাদের গ্রেফতার করা হয়।
 
বুধবার (৩১ জুলাই) পুলিশ সুপার তারিকুল ইসলাম মাদক সহ দুই যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গেয়েন্দা পুলিশের একটি দল গতরাতে বড় হরিশপুর বাইপাস মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশীর সময় ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই দুই যুবককে গ্রেফতার করেছে। গেফতারকৃত সাব্বির হোসেন শহরের উত্তর বড়গাছা (জোলারপাড়) এলাকার নাজিম উদ্দিনের ছেলে এবং হাসিবুল হাসান ওরফে হিমেল উত্তর বড়গাছা এলাকার হুমায়ুন কবিরের ছেলে। রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান পুলিশ সুপার।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ