আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার পেলেন শাহজালাল মৎস্য ও ডেইরি ফার্ম
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তর কর্তৃক পুরস্কার পেলেন তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন। তুহিনসহ তিন উদ্যোক্তর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনসহ অতিথিবৃন্দ।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্পার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র্যালী, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রণব পান্ডের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মনিরুল হক, ভাইস চেয়ারম্যান ইয়াসিন মাষ্টার, নারী ভাইস চেয়ারম্যান আছিয়া আক্তার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন ও বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু প্রমুখ।
তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন বলেন,মৎস্য চাষ সম্প্রসারণ, দেশে আমিষের যোগান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিক জাতীয় অর্থনীতিতে রুপাুন্তরিত করতে হলে এক ফসলি, ডোবা ও কৃষি কাজে অব্যবহৃত জমা জমিতে নতুন করে ঘের তৈরি করতে হবে। এ ছাড়াও মৎস্য খাদ্য ও চিকিৎসার ঔষুধ পত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মৎস্য খাদ্যের উপর ভর্তুকি প্রদানসহ মৎস্য ও মৎস্য চিকিৎসার ঔষুধ পত্রের ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার এবং চাষীদের ব্লকের মত মাছ চাষের জন্য মৎস্য চাষীদের ভর্তুকি মুল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন তাজমিনউর রহমান তুহিন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস