ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থী হত্যা, নির্বিচারে গ্রেফতার ও হয়রানির ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষকদের উদ্বেগ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:৩৩

সম্প্রতি সারাদেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের হত্যা, নির্বিচারে গ্রেফতার এবং ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকরা। 

বুধবার (৩১ জুলাই) বিভাগটির বিভাগীয় প্রধান রায়হানা আক্তার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা, ময়মনসিংহের ত্রিশালস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর সারা দেশে শিক্ষার্থী ও অন্যান্যদের মূল্যবান জীবনের অপূরণীয় ক্ষতি, নির্বিচারে গ্রেফতার, ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনের সমন্বয়কদের বেআইনিভাবে আটক না করে পরিস্থিতি সামাল দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সংলাপের মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধান করা হবে।’

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু