ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৫:১৩
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল ৪জন মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। মৎস্য অধিদপ্তর, মাদারীপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে শকুনী লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও পরে একটি শোভাযাত্রা করে।
শোভাযাত্রা উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি রিজভী আহমেদ সবুজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক মো: শহীদুল ইসলাম মুন্সী, সহকারী পুলিশ সুপার (অপারেশন) শেখ মো: মুরসালিন ও তপন মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মাদারীপুর সদর। আলোচনা সভা চলাকালে একটি প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়। অনুষ্ঠান শেষে চার উপজেলার সফল ৪জন মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক, জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?