কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) আইইবি সদর দফতরের মসজিদে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইইবি'র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবি'র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু আইইবি'র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রনক আহসান, ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী, আইইবি ঢাকা সেন্টারের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবি'র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান বলেন, "কোটা সংস্কার আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডে হতাহতের ঘটনায় আমরা শোকহত। কোমলমতি শিক্ষার্থীরা যেন ভুল পথে না যায়, সকলের সেদিকে সজাগ থাকা উচিত।"
দোয়া ও মিলাদ মাহফিলে নিহতের জন্য মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করার জন্য আহবান করা হয়। পরবর্তিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি কামনা করে করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে