বিরামপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার হাজার টাকা জরিমানা
দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ও ময়লা সরিষা দিয়ে তেল উৎপাদন, ওষুধের দোকানে বিক্রয় নিষিদ্ধ (ফ্রি) ওষুধ রাখা, ওষুধের দাম বেশি রাখা এবং আইসক্রিমের মোড়কে সঠিক তথ্য না থাকায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (২২ আগস্ট) দুপুরে পৌর শহরের পুরাতন বাজার, মেইন রোড (পল্লবী মোড়), নতুন বাজারে বিরামপুর থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ রুমী এসব জরিমানা করেন।
দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, বিরামপুর পৌর শহরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ও ময়লা ভেজাল সরিষা দিয়ে তেল উৎপাদন করায় আশা অয়েল মিলকে ২০ হাজার টাকা, বিক্রয় নিষিদ্ধ (ফ্রি) ওষুধ রাখায় বিরামপুর ফার্মেসিকে ১০ হাজার টাকা, ওষুধের দাম বেশি রাখায় জলিল ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং আইসক্রিমের মোড়কে সঠিক তথ্য না থাকায় সুমি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে অধিদফতর সব সময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদফতরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক