ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া মৎস দফতরের কাণ্ডে ক্ষোভ

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নেই সাংবাদিকরা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ৪:৫

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ব্যাপক উৎসাহ—উদ্দীপনায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের জন্য দেশের সব মৎস দফতর সাংবাদিকদের দাওয়াত করেছে। তবে চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠান আয়োজন নিয়ে লুকোচুরি করেছে উপজেলা মৎস দফতর।

জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলা মৎস দপ্তর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। এই মতবিনিময় সভায় মূলধারার কোনো গণমাধ্যমকর্মীদেরও ডাকা হয়নি। এমনকি বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন হলেও মূলধারার সাংবাদিকদের আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ ওঠেছে।

একাধিক জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রতি বছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত যাবতীয় অনুষ্ঠানের দাওয়াত পেলেও এবার ব্যতিক্রম হয়েছে। যারা নিয়মিত মৎস বিষয়ক সংবাদ কভার করেন তারাও হতাশ হয়েছেন।
দ্য বাংলাদেশ টুডে’র সাংবাদিক রমজান আলী বলেন, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে অথচ সেখানে মূলধারার কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এটা কোন ধরনের মতবিনিময় সে প্রশ্ন করেন তিনি।

সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি  সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দিন বলেন, লুকোচুরিতেই সাতকানিয়ায় জাতীয় মৎস সপ্তাহ পালন করা হয়েছে। যেখানে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করা হয়নি।

এছাড়াও সাতকানিয়ায় জাতীয় দৈনিকে কর্মরত আরো বেশ কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে সাতকানিয়া মৎস কর্মকর্তা জাকিয়া আবেদিন জানান, তিনি এখানে নতুন জয়েন করেছেন তাই সাংবাদিকদের সাথে যোগাযোগের নাম্বার না থাকায় সবাইকে দাওয়া দেয়া সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, মাইকিং ব্যানার পোষ্টার করে প্রচার করা হয়েছে আপনি চাইলে রেজুলেশন দেখতে পারেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত