ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাস্তা যেন ডোবা : ৩ বছরেও হয়নি পুনঃনির্মাণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ৪:৩৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকবাংলোর সামনের রাস্তা যেন ডোবায় পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই বৃষ্টির পানি জমে রাস্তায় হয় হাঁটুপানি। এছাড়াও রাস্তার কোথাও কোথাও গর্তে পরিণত হওয়ায় পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এই জনদুর্ভোগ দেখার কেউ নেই। সংস্কার হওয়ার কথা থাকলেও বিগত তিন বছরেও সংস্কার করা হয়নি এ রাস্তা। হয়নি রাস্তার পুনঃনির্মাণ কাজ।

সরেজমিন দেখা যায়, বৃষ্টিতে হাঁটুপানি ও কাদা জমে আছে রাস্তায়। হাঁটুপানিতে ভিজে জনসাধারণ দুর্ভোগ নিয়েই চলাচল করছেন। প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু যাতায়াতের জন্য রাস্তাটি প্রধান রাস্তা হওয়ার বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন জনসাধারণ। দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, রাস্তাটি এলজিইডির নয়। রাস্তাটির পুনঃসংস্করণের কাজ করছে সওজ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সাটুরিয়া ডাকবাংলোর সামনের রাস্তাটি পুনঃসংস্করণ করা প্রয়োজন বলে জানান তিনি।

মানিকগঞ্জের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গাউসুল আজম মারুফ বলেন, সাটুরিয়া-বালিয়াটি রাস্তার সংস্কারের কাজ ২০১৮ থেকে শুরু হয়েছে। যদিও ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণের জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। তবে জনদুর্ভোগের কথা ভেবে সাটুরিয়া ডাকবাংলোর সামনের রাস্তা সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ