শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিল এআইইউবি
দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীবৃন্দ যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তিত।
এআইইইউবি এর যে সকল শিক্ষার্থীবৃন্দ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের নিয়ে এআইইইউবি কতৃর্পক্ষ গভীরভাবে উদ্বিগ্ন। এআইইইউবি এর ছাত্র—ছাত্রীবৃন্দের সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা, আমাদের নিকট সর্বাধিক এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবাসমূহ প্রদানের জন্য একটি “জরুরি সেবা প্রদান টিম গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে প্রদত্ত হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে যথাযোগ্য সহায়তা প্রদান করার জন্য প্রস্তুত। এআইইউবি কতৃর্পক্ষ শিক্ষার্থীদের সবার্ঙ্গীণ মঙ্গল কামনা করছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও