ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে লোহার দরজা চাপা পড়ে নৈশ প্রহরীর মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৩:৩২

শিবচর উপজেলার বেইলীব্রীজ বাজারে পাহাড়া দেয়ার সময় একটি গ্রীলের দোকানের নির্মানাধীন লোহার দরজা শরীরের উপর পড়লে কাদির হাওলাদার(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার(২ আগস্ট) দিনগত ভোররাতের দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বেইলীব্রীজ বাজারে দূর্ঘটনাটি ঘটে। নিহত কাদির হাওলাদার ওই ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি বেইলীব্রীজ বাজারের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো গতরাতেও বাজার পাহাড়া দিচ্ছেলেন কাদির হাওলাদার। রাত থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন গলিতে থাকা দোকানঘর ঘুরে দেখেন তিনি। ভোর রাতে বৃষ্টির সময় তিনি বাজারের রাসেল মিয়ার গ্রীল-ওয়ার্কশপের দোকানের সামনে গিয়ে দাঁড়ান। দোকানটির টিনের বেড়ার সাথে এতটি ভারী লোহার দরজা রাখা ছিল। ধারনা করা হচ্ছে দরজাটি দেখার সময় বা হাত দিয়ে ধরার পরে কোন ভাবে তার শরীর উপর পড়ে যায়। প্রায় ৩শত ২৫ কেজি ওজনের দরজাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদবরেরচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী জানান,'খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। খুবই দুঃখজনক ঘটনা। তিনি খুব বিশ্বস্ত ও ভালো লোক ছিলেন।'

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মো.আল আমিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রীয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত