ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, হল খুলে দিতে আলটিমেটাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৪:২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলতে কর্তৃপক্ষতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবন সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সেখানে সড়ক অবরোধ করে। মিছিলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও অংশগ্রহণ করতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘এক দুই তিন চার,‌ শেখ হাসিনা গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘আমার ভাই মরলো কেনো, শেখ হাসিনা জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, আজ সকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে সিন্ডিকেট সভা ডেকে দ্রুত সময়ের মধ্যে যেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। এই সময়ের মধ্যে হল খুলে দেওয়া না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করব।

তিনি আরও বলেন, আরিফ সোহেলসহ আমাদের যে সকল সমন্বয়ক এবং শিক্ষার্থী ভাইবোনেরা কারাগারে বন্দি আছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আজকের মধ্যে আমাদের নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। দাবি না মেনে নিলে আগামীকাল থেকে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হবে। 

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।

T.A.S / T.A.S

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ