ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করল মাভাবিপ্রবি শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৭:২৯

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা মূল গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এসময় হলগুলো খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করে তারা। পরে হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি দেওয়া হয়।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে টাঙ্গাইল শহর ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ সমাবেশ শেষে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এসময় ক্যাম্পাসের মেইন গেটে তালা থাকায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।

পরে গেটের সামনেই শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে। পরে একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে। শিক্ষার্থীদের হলের তালা খুলে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরাও তাদের সঙ্গে ছিল।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হঠাৎই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করায় উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস অঙ্গন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা গেছে।

এরআগে গতকাল শুক্রবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, শিক্ষার্থীদের হলগুলোর তালা ২ ঘণ্টার মধ্যে খুলে দিতে হবে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ৯ দফা দাবি পূরণ করতে হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে মোবাইলে কোন মন্তব্য করবো না।

T.A.S / T.A.S

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু