ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সহিংসতা প্রতিরোধে একাট্টা আওয়ামীলীগ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ৪:৩৯

দেশের ক্রান্তিলগ্নে নাটোরের গুরুদাসপুরে বিভক্ত আওয়ামীলীগ একাট্টা হয়ে চলমান আন্দোলন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও অশুভ শক্তি প্রতিরোধে মিছিল করেছে আওয়ামীলীগ। রবিবার ৪ আগস্ট দুপুরে পৌরসভা চত্বর হতে ওই মিছিল বের হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজিত ওই মিছিলের নেতৃত্ব দেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা।

২০০৯ সাল থেকে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগ ছিল বিভক্ত। আওয়ামীলীগের একাংশের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা। অপর অংশের নেতৃত্ব দিতেন প্রয়াত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। দেশের ক্রান্তিলগ্নে সকল বিভেদ ভুলে দেশ রক্ষায় দুই অংশের নেতৃবৃন্দ এখন এক কাতারে।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনসহ ছাত্রদের সকল দাবী প্রধানমন্ত্রী মেনে নেওয়ার পরেও ছাত্ররা নিষিদ্ধ জামায়াত-শিবির ও বিএনপি সরকার পতনের একদফা দাবী বাস্তবায়নের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা আন্দোলনের নামে দেশের সম্পদ ধ্বংস করছে। দেশের মানুষের স্বস্তি ও কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদ জানাতে উপজেলা আওয়ামীলীগ একাট্টা হয়ে মিছিল বের করে। মিছিলটি পৌরসভা চত্বর  থেকে বের হয়ে গুরুদাসপুর, চাঁচকৈড় বাজার, কাছিকাটা, নয়া বাজার প্রদক্ষিন শেষে থানা শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা জানান, ছাত্র সমাজের শান্তিপুর্ন কোটা সংস্কার আন্দোলনে জামায়াত-শিবির, বিএনপিযুক্ত হয়ে দেশ বিরোধী আন্দোলনে রুপ দিয়েছে। ছাত্রদের সকল দাবী মেনে নেওয়ার  পরেও আন্দোলন কেন? মুলত ছাত্রদের আন্দোলন আর তাদের হাতে নেই। আওয়ামীলীগ দেশের যে কোন সংকট, ক্রান্তিকালে সরকারের পাশে থেকে সকল অপচেষ্টা প্রতিহত করতে মাঠে আছে, থাকবে।

এসময় উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখসহ আওয়ামীলীগের সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির