রায়পুরে চাঁদাবাজি ঠেকাতে মাঠে কাজ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পৌর শহরে ব্যাবসায়ীদের থেকে চাঁদাবাজি ঠেকাতে মাঠে কাজ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়পুর উপজেলার দায়িত্বশীলরা।
৭ আগষ্ট ( বুধবার) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বিভিন্ন অলিতে-গলিতে ব্যাবসায়ীদের চাঁদাবাজদেরকে কোন চাঁদা না দিতে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় দিবসের পরের দিনই রায়পুর পৌর শহরের কয়েকজন ব্যাবসায়ী গণমাধ্যমকে জানান কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে ৫ লক্ষ টাকা করে চাঁদা দাবী করে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে আসছে । তবে ব্যাবসায়ীরা এখনো চাঁদাবাজদের কারো নাম চিহ্নিত করতে পারেন নি। বিষয়টি নিয়ে অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ করে রাখছেন। তাই দোকানদারদের মনে সাহস যোগাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার নেতাকর্মীর ব্যাবসায়ীদের পাশে আছে বলে ভয় না পাওয়ার জন্য আশস্ত করে নিয়মিত দোকানপাট খুলতে বলেন।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, কোন চাঁদাবাজকে এক টাকাও চাঁদা দিবেন না এবং কোন গাড়ির ড্রাইভারও এখন থেকে কোন পৌর টোল দিবেন না। কেউ যদি চাঁদা দাবী করে তাহলে তাকে আটক করে বা চিহ্নিত করে আমাকে জানাবেন তৎক্ষনাৎ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। " গত মঙ্গলবার লুটপাট, চাঁদাবাজি, ব্যাবসায়ীদের সিন্ডিকেট সহ সকল ধরনের অপরাধ দমনের জন্য জামায়াত, বিএনপি, সমন্বয়ক ও সাংবাদিকদের সঙ্গে মতামত নিয়ে একটি কমিটিও গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের আমীর নাজমুল হুদা, এডভোকেট আব্দুল্লাহ আউয়াল রাসেল, জেলা শূরা সদস্য অধ্যাপক মনির আহমদ, মাস্টার ইসমাইল, উপজেলা সহ সেক্রেটারি আবুল কাশেম সহ দায়িত্বশীলরা এবং রায়পুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ