কুতুবদিয়ায় ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটতে গিয়ে শ্রমিক গুরুতর আহত
কক্সবাজারের কুতুবদিয়ায় ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটার সময় জিয়াউর রহমান (৩০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত জিয়াউর রহমান মুরালিয়া এলাকার বাসিন্দা। তিনি আফসার আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় ইলেকট্রনিক করাতের নিয়ন্ত্রণ হারালে গুরুতরভাবে আহত হন জিয়াউর রহমান। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে রোমাই পাড়ার নুরুজ্জামানের ছেলে আবু তৈয়বের অধীনে গাছ কাটার কাজ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করে আবু তৈয়ব বলেন, দুই তিন বছর ধরে জিয়া আমার অধীনে কাজ করছে। এটি একটি দুর্ঘটনা।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, সেফটি ইকুইপমেন্ট ছাড়া ইলেকট্রনিক করাত দিয়ে গাছ কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজে অবশ্যই নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা উচিত।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গাছ কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন