ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির জনসভায় লাখো জনতার বাধভাঙ্গা স্রোত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ১২:৫১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে কয়েক লক্ষ্য লোকের সমাগম হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে নয়াপল্টন, ফকিরাপুল হয়ে আরামবাগ, শান্তিনগর পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছে সবার মুখে এক নতুন বিজয়ের হাসি। 

সমাবেশ মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।এসময় দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদের শান্ত থাকতে আহবান করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড ৩৪ নং ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী দলে দলে আসেন পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে।

৩৩ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল  ইসলাম (অপুর) নেতৃত্ব হাজার হাজার নেতাকর্মী সমাবেশ অংশগ্রহণ করেন। আজ ভয়হীন নতুন এক উচ্ছাস নিয়ে পল্টনমুখী হন বিএনপির নেতারা। মামলা হামলার পর আজই যেনো তাদের এক আনন্দের দিন হয়ে উঠেছিলো। 

উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গত ১৬ জুলাই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া কার্যালয়টির প্রধান ফটকের সামনে ক্রাইম-সিন লেখা হলুদ ফিতাও টাঙিয়ে দিয়েছিল। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ২০ জুলাই বিএনপির লোকজন নিজেরাই কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন। 
সর্বশেষ আজ ৭ আগস্ট দুপুর ২টার বিএনপির ডাকা সমাবেশ লক্ষ্য লক্ষ্য জনতার ঢল নামে পল্টন বিএনপির কার্যালয়ের সড়কে। আনন্দ উল্লাসে জনস্রোতে পরিনত হয় পল্টনের বিএনপির কার্যালয়টি।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়