ডেমরায় সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নেমেছেন শিক্ষার্থীরা
ডেমরার সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই রাজধানীর ঢাকা-সিলেট ও ডেমরা স্টাফ কোয়ার্টার -রামপুরা সড়কে এ চিত্র দেখা যায়। স্বপ্রণোদিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, কোনাপাড়া, বাশেরপুল, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, সারুলিয়াসহ বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্কুল কলেজের শিক্ষার্থীরা তীব্র রোদের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।
ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে দায়িত্বে থাকা শিক্ষার্থী কফিল আহমেদ হৃদয় বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক, রামপুরাসহ বিভিন্ন সড়কের চলাচল এই রাস্তার উপর দিয়েই যায়। আমরা চেষ্টা করছি এখানে যেন কোনক্রমেই যানজটের সৃষ্টি না হয়।
এছাড়াও, যারা উল্টো পথে যানবাহন চালিয়ে আসছেন আমরা তাদেরকে সতর্ক করছি। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদেরকে হেলমেট ব্যবহারে অনুরোধ করছি এবং অবৈধ ভাবে চাঁদা নেওয়া-সহ ন্যায্য ভাড়া ব্যতীত বেশি না নেওয়ার অনুরোধ করছি।
তিনি আরো বলেন আমাদের এ কার্যক্রমে সাধারণ জনগন ও পথচারি সন্তুষ্ট হয়ে তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সহায়তা করছে।
পথচারী নাজমুল হাসান জানান, চলমান পরিস্থিতির কারণে ডেমরার কোথাও পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের লোকজন দেখা যায়নি। ডেমরা এলাকার তরুণদের প্রচেষ্টায়, এখন পর্যন্ত যানজট দেখা যাচ্ছে না। তরুণদের এমন উদ্যোগে আমরা আনন্দিত।
স্বেচ্ছাসেবী সংগঠন ঘাসফুলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বলেন, তরুণরাও যেভাবে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, এ যেন অন্যরকম বাংলাদেশ। যে বাংলাদেশের প্রত্যাশা আমরা সবসময় করি। তাদের চেহারায় আমি আগামীর বাংলাদেশ দেখছি। সমৃদ্ধির বাংলাদেশ দেখছি।”
ডেমরার সড়কে কাজে নিয়ন্ত্রণে কাজ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা নেতৃত্ববৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ডাঃ মাহবুব রহমান মোল্লা কলেজ, বামৈল আইডিয়াল হাইস্কুল, হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়-সহ ডেমরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
জামিল আহমেদ / জামিল আহমেদ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান