ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৩:৩৮

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় স্বাভাবিক জীবনে ফিরে আনতে কাজ করে চলেছে। গত দিনের তুলনায় আজ অনেক বেশি মানুষ জন দেখা যায়। পুরো স্বাভাবিক হতে সময় লাগবে। 

সিএনজিচালিত অটোরিকশা ও মটর চালিত ভ্যান চলতে দেখা গেছে। তবে এখনোও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ছাত্ররা। কেশবপুর  শহরের গাজির মোড় চৌরাস্তা এলাকায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীদেরই সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। অনেক শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে স্বেচ্ছায় যানবাহন নিয়ন্ত্রণ কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।তবে শহরের কোথাও শিক্ষার্থীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে চোখে পড়েনি।শিক্ষার্থীদের উদ্যোগে কেশবপুর ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে দায়িত্ব পালন করতে দেখা যায়। সম্বনয়ক অরিন চৌধুরী, মিরাজ হোসেন,সম্রাটসহ গাজীর মোড় হাসিবুল ইসলাম সজল, এস এম মাহিন, মাহিম শাহারিয়ার, আহনাফ হাবিব সামি, সাহিল আলম, বাবু বিশ্বাস, প্রিন্স মাহমুদ। থানার মোড় সাহেদ আহম্মেদ, ইকরামুল, শাকিল, জাহিদ, বাপ্পি, সোহাগ, বাঘের মোড় নাইম, জুবাইর। হাসপাতাল মোড় রোহিত,শিহাব, রাব্বি, শরিফ, আব্দুর রহমান, স্বপ্নীল, আরাফাত, আরমান,আসানুর, রকি, সাকিবকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। শহরের গাজির মোড় চৌরাস্তা এলাকায় দায়িত্ব রত  শিক্ষার্থী হাসিবুল ইসলাম সজল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের পর দেশে বাংলাদেশ   ট্রাফিক পুলিশ কর্ম বিরতিতে যাওয়াই যানজট নিরসনের জন্য আমাদের নিজ উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে। ছাত্র/ছাত্রী মিলে নিজ নিজ দায়িত্বে এই মানবিক কাজ করছি। আজ আমরা মোট ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক