ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সিলেটে পুলিশ লাইনে বিক্ষোভ ও মারামারি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:২

পুলিশ সদস্যদের হত্যার বিচার, রাজনৈতিক দলের অধীনে কাজ না করে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি, ৮ঘন্টা ডিউটি, কোন অবৈধ বা মৌখিক আদেশ পালন না করা, নতুন বেতন স্কেল ঘোষণা, ঝুঁকি ভাতা বৃদ্ধিসহ ১১ দফা সংস্কারের দাবিতে সিলেট জেলা পুলিশ লাইন ও মহানগর পুলিশ লাইনে পুলিশের সাধারন পুলিশ সদস্যদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে নিহত ও আহত পুলিশ সদস্যদের ছবি সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে  পুলিশ লাইনের ভেতরে বিভিন্ন গেইট প্রদক্ষিন করে বিক্ষোভরত পুলিশ সদস্যরা বিক্ষোভকারী পুলিশ সদস্যরা।  

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ, উত্তরের ডিসি আজবাহার আলী শেখ, ডিসি শাহরিয়ার মনজুর, এডিসি গাজী দস্তগীরসহ কর্মকর্তাদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভের এক পর্যায়ে আরআরএফ এর এক অফিসার উত্তেজিত পুলিশ সদস্যদের কাজে যোগদানের কথা বলিলে মারমুখী হয়ে উঠেন সাধারণ পুলিশ সদস্যরা এবং আরআরএফ এর দুই অফিসারকে লাঞ্চিত করা হয়। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা বিক্ষোব্ধ পুলিশ সদস্যদের নিবৃত্ত করেন। 

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "১১দফা দাবিতে সারা দেশে পুলিশ সদস্যরা কর্মবিরতী পালন করছেন। আমরা পুলিশের দাবিদাওয়া শুনেছি ও কথা বলেছি এবং সংকট উত্তরনে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে।' 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার