ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজনগরে বাজার দখলকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-৮-২০২৪ রাত ৮:১৯

মৌলভীবাজার জেলার রাজনগরে বাজার দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।

স্থানীয়রা জানান, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ শুরু হয়। দুইপক্ষের মধ্যে সকাল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এরমধ্যে ইউপি চেয়ারম্যান গুলিবৃদ্ধ হন। স্থানীয়রা তাকে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যান্য আহতরা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে দৌঁড়িয়ে নিয়ে যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। একপর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুঁড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।

নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান