লালমনিরহাটে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ যুবদল নেতা বহিষ্কার
দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে লালমনিরহাটে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ যুবদল নেতাকে বহিষ্কার যুবদল নেতাকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে জেলা যুবদল।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা যুবদল।
বহিষ্কার পত্রে উল্ল্যেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি, মোঃ শাহআলম মন্ডল, ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাইদুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিন করে জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিচ বলেন, চলমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা রয়েছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। এরপরেও তাদের দলের কোন নেতাকর্মী এরকম কোন ঘটনা ঘটিয়ে থাকলে তাদের তালিকা সংগ্রহ করে সাংগঠনিক ব্যবথা নেয়া হবে। কোন অরাজকতা মেনে নেওয়া হবেনা। আমরা শান্তিপূর্ণ জেলা এবং বাংলাদেশ গড়তে সজাগ রয়েছি।
অপরদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সহিংতা ও অরাজকতা প্রতীরোধে দ্বিতীয় স্বাধীনতার পর প্রতিদিন শান্তি সমাবেশ করছেন। পাশাপাশি তিনি নিজে পায়ে হেটে হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন মন্দিরে যেন কোন রকম হামলার শিকার না হয় সেদিকে নজর রাখছেন। এসময় তিনি সাধারণ জনগণকে বিএনপির কেউ যদি বিশৃঙ্খলা ও হুমকি দেয় সরাসরি তাকে জানানোর আহবান জানিয়েছেন। এছাড়াও দলীয় কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারী দিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত