ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তের কোথাও সন্ত্রাসী হামলা হয়নি, গুজব ছাড়ানো হচ্ছে সংবাদ সম্মেলনে বিজিবি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৫:৪৯

লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের ( ৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এ এফ এম জুলকার নাঈন বলেছেন, লালমনিরহাট সীমান্তের কোন জায়গায় সংখ্যালঘুর উপর কোন হামলা হয়নি।  স্বার্থানন্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে দেশের অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তে সীমান্তের ঢল নেমেছিল। অবশ্য গুজবের বিষয়টি তারা বুঝতে পেরেছেন।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাদের উপর কোন হামলা হবে না যেহেতু কোন হামলা হয় নাই সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আমরা আশ্বস্ত করেছেন। তাই আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তা রাখতে পারব। 

তিনি আরো বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যেকোনো ধর্মের যারা রয়েছে আমরা সকলেই বাংলাদেশী। তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে এখন তো গুরুত্বপূর্ণ। বিজিবি ও বিওপি সমুহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারো উপরে কোন ধরনের আঘাত আসে নাই। 

এ সময় তিনি পুলিশসহ সব ধরণের প্রশাসনকেও সহযোগিতা দেয়ার কথা বলেছেন। এ সময় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ  মোঃ মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজেপি সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য গত শুক্রবার বিকেলে লালমনিরহাটে হাতিবান্ধায় গুজব ছড়িয়ে পড়লে তিন শতাধিক সংখ্যালগু ভারত-বাংলাদেশ সীমান্তে ভীড় করে।পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের স্থানীয় প্রশাসন ভীড় করা লোকজনের সাথে কথা বললে তারা তাদরে বাড়িতে ফিরে যায়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন