ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য পিরোজপুরে ৪ যুবদল নেতাকে বহিস্কার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৩:৩৫

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সূনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা যুবদলের তিন জন ও ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিবকে বহিস্কার করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত ১০ আগস্ট তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান শেখ রুবেল, যুগ্ম আহবায়ক রিয়াজ সিকদার এবং ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিস্কৃত নেতৃবৃন্দের কোন অপকর্মের দায় দল নেবেনা এবং দলের সকল নেতা-কর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার