ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চরম দুর্ভোগে চলাচল করছে ধনবাড়ীর কেরামজানী পশ্চিমপাড়া গ্রামের মানুষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৩:৪০

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানী গ্রামের পশ্চিম পাড়ার যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর ।

বলিভদ্র ইউনিয়নের কেরামজানী বাজার হতে কেরামজানী পশ্চিম পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায় বর্ষাকালে । একটু বৃষ্টি হলেই যাতায়াতের আর উপায় থাকে না । জরুরী রোগীদের পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স বা কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না । যোগাযোগ দুর্ভোগ কারণে অনেক রোগী পথে মধ্যেই মারা যায় । এছাড়াও স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের চলাচল বর্ষাকালে বেশ কষ্টকর। নারী পুরুষ বৃদ্ধ সকলের জন্যই এই রাস্তায় চলাচল করতে যুদ্ধ করতে হয় ।

একদিকে নদীর ভরা জল সাথে আঠালো কাঁদায় মোটরসাইকেল ভ্যান মাঝে মধ্যেই নদীতে পড়ে যায় । মানুষ এই রাস্তা দেখে কেরামজানী পশ্চিম পাড়ায় নতুন করে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে অনিহা প্রকাশ করে । বাজারে সঠিক সময়ে কৃষি পণ্যের সরবরাহ না করতে পেরে এই এলাকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে । বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কেউ এই রাস্তার ব্যাপারে খোঁজ খবর নেন না ।

এই রাস্তাটা বলিভদ্র ইউনিয়নের ৭নং ওয়ার্ল্ড এর অন্তর্ভুক্ত । ৭নং ওয়ার্ল্ড এর মেম্বার ফারুক হোসেন এর মোবাইল ( ০১৭১৬৪০৮৬৫০ )এ যোগাযোগ করা হলে তিনি অনেক দূরে অবস্থান করছেন বলে এই মুহূর্তে আসা সম্ভব না ঘটনা স্থলে বলে জানান ।

এই রাস্তা যতো দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী । এই প্রতিবেদকের কাছে রাস্তা জনিত দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ করেন সবাই ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার