ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শৈলকুপায় পৌর বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৩:৫০

শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পৌর শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার সকালে  উপজেলার কাকলি কমিউনিটি সেন্টারে  আলোচনার সভার আয়োজন করে শৈলকুপা পৌর বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শৈলকুপা পৌর শাখার সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা সঞ্চালন করেন জাতীয়তাবাদী দলের শৈলকুপা পৌর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।

প্রধান অথিতি হিসেবে ছিলেন সাবেক ৯নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবুল হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ দল শৈলকুপা শখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি  খলিলুর রহমান, সাবেক মেয়র শৈলকুপা পৌরসভা।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  নজরুল ইসলাম জর্দ্দার, সিনিয়র সহসভাপতি, থানা বিএনপি।মিজানুর রহমান বাবলু, সিনিয়র সহসভাপতি শৈলকুপা পৌর বিএনপি,নজির উদ্দিন ভোল্টা, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি,মোঃ আবুল কালাম, সহ সভাপতি পৌর বিএনপি, মোঃ মুন্সী রবিউল ইসলাম, সহসভাপতি পৌর বিএনপি,
মোঃ মফিজুর রহমান অটুল, সভাপতি, থানা স্বেচ্ছাসেবক দল,এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল,যুবদল,কৃষকদলসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

সে সময় বক্তারা কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় দলের নেতা কর্মীদের নির্দেশ দেন।এ সময় শৈলকুপা পৌর শাখা বিএনপি এই আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করেন।

সেসময় বক্তারা, শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে অভিযুক্ত করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় তাকে অভিযুক্ত করে বিচারের দাবী জানান।

সেই সাথে শৈলকুপার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার