ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে মন্দিরে মন্দিরে সেনা টহল: ফিরছে স্বস্তি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৪:১৬

ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন থেকে মৌলভীবাজারের সব উপজেলার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও ধীরে ধীরে তা শান্ত হতে শুরু করেছে।

জেলা শহরসহ সব উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানসহ হিন্দু অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়া ও শহরে নিরাপত্তার পাশাপাশি তারা পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।আলাপকালে সেনাবাহিনীর দায়িত্বরত  মেজর মেজবাউর রহমান বলেন, “আইনশৃঙ্খলার অবনতি যারাই ঘটাবে তাদের কঠোর হাতে দমন করা হবে।

রাতে জেলার বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, সেনাসদস্যরা মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেনাদের টহলে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত দাস কিশোর চৌধুরী জানান, সেনাবাহিনীর একটি দল তাদের মন্দির পরিদর্শন করেছেন। এ ছাড়া এলাকায় নিয়মিত টহলসহ যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো জানান, থানায় কোনো পুলিশ সদস্য না নেই। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরেছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান