ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কর্মস্থলে ওসি: নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৪:১৯

মৌলভীবাজার জেলার জুড়ী থানায় শনিবার দুপুরে কর্মস্থলে ফিরেছেন ওসি মোঃ মেহেদী হাসান। গত ৫ আগস্ট সোমবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে বিকেলের দিকে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে। 

এসময় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করেন। হামলার ভয়ে থানা পুলিশ একপর্যায়ে থানা ছেড়ে আত্মগোপন করে। এরপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরসহ সাধারণ মানুষ অরক্ষিত থানা পাহারা দেন। এদিকে, নবাগত আইজিপির নির্দেশনার পরও শুধুমাত্র ওসি ছাড়া জুড়ী থানার পুলিশ সদস্যরা থানায় ফিরেনি। এতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

জুড়ী থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা সার্জেন্ট তাহের জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী থানার আগ্নেয়াস্ত্রগুলো হেফাজতে নেয়। বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে পুলিশ সদস্যরা থানায় যোগদানের নির্দেশনা ছিল। কিন্তু রাত পর্যন্ত তারা ফিরেনি। ফলে রাতেই অরক্ষিত থানার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি অন্যান্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সেনাবাহিনী টহল দিচ্ছে।

থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে শনিবার দুপুরে কর্মস্থলে আসছি। তবে এখন পর্যন্ত অন্য কোন পুলিশ সদস্য কর্মস্থলে ফেরেন নি।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান