বটিয়াঘাটায় সরকারি সকল দপ্তরের কর্ম ক্ষেত্রের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
বটিয়াঘাটা উপজেলার সরকারি- বেসরকারি সকল দপ্তরের কর্ম ক্ষেত্রের গতিশীলতা ও আইন-শৃংখলার পরিস্থিতির পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছে ছাত্র সমাজের সমন্বয়কবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। গতকাল রবিবার বেলা ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা , উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ , উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও ছাত্র সমাজের সমন্বয়ক বৃন্দদের সাথে এক মতবিনিময় সভা স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রাহমান'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনা বাহিনীর অফিসার মেজর নাফিউর , উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি)আসাদুর রহমান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যথাক্রমে আলী আকবর অঙ্গন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সমন্বয়ক বিপুল শাহরীয়ার ,তানভীর আহমেদ, সুমন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক,সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, আসলাম হালদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চিরঞ্জীব রায়, শশাঙ্ক রায় প্রমুখ ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ